স্থানীয় সংবাদ

পাইকগাছায় চেতনা নাশক ঔষধ মিশিয়ে লুট

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের কাজল কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসি অজ্ঞান অবস্থায় চারজনকে হাসপাতে ভর্তি করেছে। দুই জনের এখনো জ্ঞান ফেরেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিক কাজর কুমার রায় জানান, শুক্রবার রাত ১১ টার দিকে খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ি। সকাল বেলা আমার মেয়ের প্রাইভেট শিক্ষ ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পরি। সে সময় শিক্ষক এলাকাবাসীকে ডেকে আমাদেরকে উদ্ধার করে। আমার বাড়িতে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লক্ষ টকা আলমারিতে ছিলো। পরে দেখাগেছে আলমারী ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের অন্যরা সুস্থ হলে অভিযোগ দিতে বলেছি। ওই চক্রটি খুব শিঘ্রই গ্রেফতার হবে বলে আশা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button