বাগেরহাটের মোল্লাহাটে রাস্তায় ঝরল পথচারী নারীর প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির গাড়ীর চাপায় মঞ্জু রানী (৫৭) নামের একজন নারী পথচারী নিহত হয়েছেন। উপজেলার দেড় বোয়ালিয়া এলাকার সাগর ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে শনিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু রানী মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের অনিল শীলের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা মহাসড়ক পার হতে গেলে বেপরোয়া গতিতে চালিত “টুঙ্গিপাড়া এক্্রপ্রেস” নামের দুরপাল্লার একটি পরিবহনবাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ওই মহিলাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে একজন এসআইকে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়াশেষে নারীর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পরিবহনবাসটি বা তার চালক হেলপার কে আটক করা যায়নি।



