স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় লাঞ্ছিত স্কুলছাত্রীর আত্মহত্যা : যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ ডুমুরিয়ায় বখাটে যুবকের হাতে লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে মিতালী বিশ্বাস নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলায় রংপুর ইউনিয়নের আমভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বখাটে যুবক মাসুম মোল্যাকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আমভিটা গ্রামের উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিতালী বিশ্বাস (১৫) ঘোনা রামকষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। রোববার সকালে স্কুলে টেস্ট পরীক্ষা দেয়ার জন্য যায়। কিন্তু দুর্যোগ জনিত আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত থাকায় মিতালী তার কয়েকজন সহপাঠি বন্ধুদের সাথে স্থানীয় আমভিটা জনতা পার্কে ঘুরতে যায়। দুপুর ১২টার দিকে ওই পার্কে একই এলাকার আলম মোল্যার ছেলে বখাটে মাসুম মোল্যা যেয়ে মিতালীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করতে থাকে। তার কোন প্রস্তাবে রাজি না হওয়ায় মিতালীকে শারীরিকভাবে মারপিট করে মাসুম। এ অপমান সইতে না পেরে বাড়িতে ফিরে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। আমভিটা এলাকায় বিজয় বিশ্বাস জানান, মিতালীকে প্রায়ই সময় বখাটে মাসুম উত্যক্ত করে আসছিলো। ওই ছেলেটার কারণেই মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, স্কুল ছাত্রী মিতালীকে উত্যক্তকারী যুবক মাসুমকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button