জাতীয় সংবাদ

নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে

প্রবাহ রিপোর্ট : নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২০২৬ সাল থেকে। আর ২০২৭ সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে। ২০২৬ সালে যারা এসএসসি পাস করবে তারা নতুন পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তি হবে। যদি কোনো শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়, সে চাইলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। একবার নয়, সে দুইবার পরীক্ষা দেওয়া সুযোগ পাবে। এমন সব বিধান রেখে নতুন কারিকুলাম করতে যাচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্র থেকে জানা গেছে, গত মঙ্গলবার কারিকুলাম উন্নয়ন ও পর্যালোচনা সংক্রান্ত কোর কমিটিতে নতুন কারিকুলামের বেশ কিছু সংশোধনী প্রস্তাব পাস হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- দুই বিষয়ে ফেল করেও একাদশে ভর্তি হওয়া। এ ছাড়া শিক্ষার্থীদের আচরণকে মূল্যায়নের আওতায় আনা, সাত স্কেলে মূল্যায়ন, মূল্যায়নে ৬৫ শতাংশ লিখিত, কার্যভিত্তিক ৩৫ শতাংশ, ক্লাসে কমপক্ষে ৭০ শতাংশ উপস্থিতি থাকার বিষয়টিও পাস হয়েছে। এটি এখন এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় চূড়ান্ত হবে। তারপর সবার জন্য প্রকাশ করা হবে। কারিকুলাম পর্যালোচনা কোর কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করলে তার শুধু ওই দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না। নতুন কারিকুলামে কলেজে ভর্তি হওয়ার হওয়ার সুযোগের বিধান রাখা হয়েছে। একসঙ্গে সে একাদশে ক্লাস চালাবে এবং অনুত্তীর্ণ বিষয়ের পরীক্ষা দেবে। শুধু তাই নয়, সে পরের দুই বছর এ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এ ছাড়া একাদশে ভর্তি হয়েও মানোন্নয়নের জন্য এক বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে (এসএসসি) অংশ নেওয়ার সুযোগ থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button