স্থানীয় সংবাদ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অবহিতকরণ সভা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার জন্য আগামী ১ জুন-২০২৪ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষ্যে বুধবার সকালে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, বিভিন্ন জেলার সিভিল সার্জনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ সভার আয়োজন করে। সভায় জানানো হয়, ১জুন সারাদেশের মতো খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে। এছাড়া শিশুর জন্মের পরপর একঘন্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়ানোসহ প্রথম ছয়মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমানমত সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button