নৌবাহিনীতে যুক্ত হলেন ৪৩৮ নবীন নাবিক

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন ৪৩৮ জন নবীন নাবিক। গতকাল শনিবার সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. সাইফুর রহমান সাইফ। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ লাভ করেন মো. আল আবি হুসাম ও তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মোহাম্মদ শাহরিয়ার এবং ‘প্রীতিলতা ওয়াদেদ্দার পদক’ লাভ করে মারিয়া আক্তার। মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠান এবং নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী’র উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বরিশাল জেলার জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেওয়ায় নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নৌবাহিনী এখন আধুনিক, সক্ষম ও ত্রিমাত্রিকে রূপান্তরিত হয়েছে। এতে ব্লুইকোনোমি সমুদ্র সম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে। নৌবাহিনীকে আরও আধুনিক করতে কাজ করছে সরকার। নবীন নাবিকদের উদ্দেশে এম নামজুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী চার নবীন নাবিককে পুরস্কৃত করেন। নবীন নাবিকদের মধ্যে মো. সাইফুর রহমান সাইফ সব বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. আল আবি হুসাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ ও মোহাম্মদ শাহরিয়ার তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ এবং মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদেদ্দার পদক’ লাভ করেন। পরে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী উদ্বোধন করেন।



