নগরীতে গাঁজা ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর ৫নং মাছঘাট গ্রীনল্যান্ড আবাসনের সুমন মোল্লার ছেলে সাইদুল মোল্লা(২৫), ৩নং কাশেম সড়ক খুলনার আঃ রব বেপারীর ছেলে শফিকুল ইসলাম হৃদয়(২০), খাঁ বাড়ী সোনাডাঙ্গার মৃত: হোসেন কাজীর ছেলে মোঃ মহারাজ কাজী ওরফে মোঃ মাসুদ কাজী(২৩), সাউথ বাংলা সিটি বিধান সড়ক হরিণটানার আনসার গাজীর ছেলে মোঃ আঃ ছালাম গাজী(৩৫), আবু নাসের মোড়স্থ কেসিসি কাচাঁ বাজারের পূর্ব পাশের শাহাজাহান মল্লিকের ছেলে মোঃ আশরাফুল মল্লিক(২৭), তেলিগাতী বুচিতলা বাবুল শেখের ছেলে জিহাদ শেখ(২২)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮১৫ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



