জাতীয় সংবাদ

জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদ-

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মোঃ কাইয়ুম (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদ- দিয়েনছে সংক্ষিপ্ত বিচার আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দ-প্রাপ্ত মো. কাইয়ুম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর নগর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগ এ আদালত পরিচালনা করেন। এ সময় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচন- ২০১৩ বিধি ৭২ আইনে এ বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, দ-প্রাপ্ত কাইয়ুম একবার ভোট দিয়ে আবারও জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিল। প্রসঙ্গত, এ উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button