জাতীয় সংবাদ

দিনাজপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

প্রবাহ রিপোর্ট ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাজিয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম ধনগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধা রাজিয়া খাতুন ওই গ্রামের ছবেদুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে রাজিয়া খাতুনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে পরিবারের লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম জানান, নিহতের ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button