স্থানীয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ প্রকৃতির বিরুপ প্রভাবের কারনে জলবায়ু পরিবর্তনের ফলে এবং মানব সৃস্ট শিল্প কারখানার বর্জ নদীতে ফেলা, পলিথিন প্লাস্টিক উৎপাদন বন্ধ না হয়ে এর কারখানা, উৎপাদন, ব্যবহার, বিপনন বৃদ্ধি পাওয়ায় দিন দিন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অন্য দিকে কৃষি জমি খাল, নদী বালুতে ভরাট হওয়ায় অক্সিজেন খ্যাত পৃথিবী শ্রেষ্টম্যান গ্রোভ সুন্দরবনের গাছ কেটে নিধন করায়, মানবসৃস্ট আগুনে শত একর সুন্দরবন পুড়ে যাচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এসএম মাহাবুবুর রহমান খোকনর পরিচালনায় আলোচনা সভায় বক্তরা এসেব কথাগুলো বলেন। বক্তরা আরও বলেন সুন্দরবন প্রান পশুর নদী, মোংলা নদী, রূপসা নদীতে প্লাস্টিক পলিথিন ময়লা আবর্জনা ফেলে জলজ প্রানি ধংশ হওয়ায় আগামি প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবেশকে যারা ক্ষতি করছে তাদের চিহিৃত করে এখনই ব্যবস্থা গ্রহন করতে হবে। পরিবেশ রক্ষা করার জন্য জনগনকে সচেতন করতে হবে, পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা দেখভাল কারিদের আরো আধুনিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান
জানান বক্তরা।
সভায় উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, আ. মান্নান মুন্নাফ, মো. ইকবাল হোসেন তোকা, আ.মান্নান, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু, বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button