ডুমুরিয়া উপজেলার পরিষদ নির্বাচন

# শাহপুরে হামলায় ১২জন আহত #
স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় একাধিক মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাহপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা রয়েছেন। আহতরা হলেন, গজেন্দ্রনাথ এলাকার নৃত্য হৈমন্ত চন্দ্র মন্ডলের ছেলে অসিত মন্ডল(৩৫), একই এলাকার রাজেন্দ্র নাথ মন্ডলের পুত্র স্বপন কুমার মন্ডল(৩২), কালিপদ মন্ডলের ছেলে উৎপল মন্ডল(৩৬),আমভিটা গ্রামের দেলওয়ার তালুকদারের ছেলে মিলন তরফদার(২৪)। আহত অসিত মন্ডল বলেন, চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা নিয়মিত কর্মসূচিতে অংশ হিসেবে মোটরসাইকেলে করে যাওয়ার পথে গাজী এজাজের লোকজন আমাদেরকে ধাওয়া করে হামলা করে। এসময় হামলাকারীরা হকস্টিক, লাঠি ও স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করে। আমাদের প্রায় ১০ থেকে ১২ জন বা তারও বেশি আহত হয়েছেন। এ ঘটনায় ঘোড়া মার্কার প্রার্থী গাজী এজাজ আহমেদ বলেন, আমরা কারো উপর হামলা করিনি, উল্টো আমাদের উপরে হামলা হয়েছে। আমাদের কয়েকজন আহত হয়েছে তবে কয়জন আহত হয়েছে তাদের সে কথাটি বলতে পারেননি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন বলেন, যে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে। কোন ধরনেল বিশৃংখলা মেনে নেয়া হবে না। শাহপুরের ঘটনায় অবশ্যই ব্যবস্থা নিব বলে এই কর্মকর্তা জানান।



