ফুলবাড়ীগেটে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল

# সওজের যখন জায়গা লাগবে তখন ভেঙ্গে নিয়ে যাবে..দখলকারী মাহবুব #
শেখ বদরউদ্দিন, ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার ফুলবাড়ীগেটে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে স্থায়ী গোডাউন ঘর নির্মাণ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন দৈনিক প্রবাহে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা(ইঞ্জিনিয়ার) ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। অজ্ঞাতকারনে এক মাস যেতে না যেতে সওজের ওই স্থানে আধাপাকা গোডাউন ঘর নির্মাণ করায় এলাকাবাসির মঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছে ঘটনাস্থল পরিদর্শনে আসা কর্তকর্তাকে ম্যানেজ করে এই গোডাউন ঘর নির্মাণ করা হয়েছে। তবে পরিদর্শনে আসা ওই কর্মকর্তা বলছে বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে তার কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেন সড়ক ও জনপথ বিভাগের যখন জায়গা লাগবে তখন ভেঙ্গে নিয়ে যাব। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক যথাযথা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ফুলবাড়ীগেটে সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা র্শীষক একটি প্রতিবেদন দৈনিক প্রবাহে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা গত ৮ মে ঘটনাস্থল পরিদর্শন করেন। যশোর খুলনা মহাসড়কের ফুলবাড়ীগেট মাইলপোষ্ট নগর পেট্টোল পাম্প সংলগ্নে রাস্তার পশ্চিমপার্শে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ভবন নির্মাণে ফাউন্ডেশনের কাজ বন্ধ করে দেন। এ সময় ঐ কর্মকর্তা বলেন স্থাপনাটি সড়ক ও জনপথ বিভাগের মধ্যে হলে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙ্গে ফেলা হবে। সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনের পর এক মাসের মধ্যে ঐ স্থান জনৈক মাহবুব আধাপাকা গোডাউন ঘর নির্মাণ কাজ শেষ করেন। বিষয়টি গনমাধ্যম কর্মীদের কে অবহিত করেন স্থানীয়রা বলেন, শস্যের মধ্যে ভূত থাকলে ভুত তাড়ানো যায় না। অবৈধভাবে জাগয়া দখল করে গোডাউন ঘর নির্মাণের কথা দখলদার মাহাবুব স্বিকার করার পরও দখলমুক্ত না করে সেখানে আধাপাকা ঘর নির্মাণ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হলে গত ৫ জুন মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা পুনরায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় এই কর্মকর্তা দখলকারী মাহবুবের কাছে জানতে চায় আপনাকে নিষেধ করা সত্বেও আপনি কেন স্থাপনা নির্মাণ করেছেন। জবাবে মাহাবুব বলেন আপনাদের জায়গা আপনারা যখন চাইবেন তখনই আমি ভেঙ্গে নিয়ে যাবো। এ বিষয়ে পরিদর্শনে আসা সওজের উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা বলেন, তাকে এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা ভেঙ্গে নিয়ে যাওয়ার বলা হয়েছে। যদি না সরিয়ে নেয় তা হলে অফিসিয়ালভাবে তাকে চিঠি পাঠানো হবে। তিনি যদি স্বইচ্ছায় স্থাপনা ভেঙ্গে নিয়ে যায় তবে ভালো না হলে আমরা সার্ভেয়ার দিয়ে মাপ দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙ্গে ফেলে দিবো।



