স্থানীয় সংবাদ

যশোর ভোররাতে কিশোর গ্যাংয়ের দুই সদস্য বার্মিজ টিপ চাকুসহ গ্রেফতার

যশোর ব্যুরোঃ শুক্রবার ভোর রাতে শহরের রেলরোডস্থ আদ্ব-দ্বীন হাসপাতাল সংলগ্ন টিভিএস মোটর সাইকেলের শো-রুমের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধ সংঘঠিতর উদ্দেশ্যে অবস্থানকালে পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার বাবুর ছেলে ইব্রাহীম (১৫) ও জেলরোড এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে মাসুম হোসেন (১৫)। এদের দখল হতে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করে। এ সময় তাদের সহযোগী পালিয়ে যাওয়া চারজনের নাম প্রকাশ করে পুলিশের কাছে । এরা হচ্ছে,শহরের বেজপাড়া আকবরের মোড়ের ইলিয়াস হোসেন লাল্টুর ছেলে রাকিব (১৬),একই এলাকার এনামুল (১৬), রেলগেট ব্রীজ এর সামনের সালমান (১৫) ও খড়কী ধোপা পাড়ার নাদিম। গ্রেফতারকৃত ও পলাতক কিশোর ও শিশুদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। শুক্রবার ৭জুন সকালে মামলাটি করেছেন,কোতয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী।
মামলায় তিনি উল্লেখ করেন,বৃহস্পতিবার ৬ জুন কোতয়ালি থানা এলাকায় তিনিসহ একদল পুলিশ মোবাইল-১১ রাত্রীকালীন ডিউটি করার সময় ভোর রাতে ৪ টার সময় শহরের চৌরাস্তা মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান রেলরোডস্থ আদ্ব-দ্বীন হাসপাতাল সংলগ্ন টিভিএস মোটর সাইকেলের শো-রুমের সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়স্ক যুবক নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে ভোর রাত ৪ টা বেজে ৪০ মিনিটে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে তিনি ও সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আইনের সংঘাতে জড়িত মাসুম হোসেন (১৫) ও ইব্রাহিম দ্বয়কে আটক করে। তাদের সহযোগী রাকিব, এনামুল, সালমান, নাদিম কৌশলে পালিয়ে যায়। তখন ইব্রাহিমের ডান হাতে থাকা অবস্থায় ১টি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। মাসুমের হাতে থাকা একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়ার পর তারা তাদের পলাতক সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে তাদেরকে কোতয়ালি থানা হাজতে রেখে দ্রুত বিচার আইনে মামলা দেয়া হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button