স্থানীয় সংবাদ

ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থদের সাহায্য খুলনা বিএনপির গঠিত কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থদের সাহায্য খুলনা বিএনপির গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুন) বাদ মাগরিব সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে কমিটির আহবায়ক সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সভায় ত্রাণ কমিটির নিকট নগদ অর্থ প্রদান করেন মো. ইউনুচ শেখ, বাবুল মুন্সি, জাহাঙ্গীর মৃধা, মো. পলাশ ও মো. রাসেল। সভায় নেতৃবৃন্দ সকল অর্থদাতা ব্যাক্তিগণকে ধন্যবাদ জানান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সাহায্যর জন্য এগিয়ে আসার আহবান জানান ।
সভায় উপস্থিত ছিলেন মীর কায়ছেদ আলী, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, ওমর ফারুক, আব্দুল মতিন, মিজানুজ্জামান তাজ, আল আমিন তালুকদার প্রিন্স, শরিফুল ইসলাম সাগর, মোস্তফা জামান মিন্টু, শামীম খান, আরিফুর রহমান আরিফ, হেদায়েত হোসেন হেদু, সাখাওয়াত হোসেন, পারভেজ মোড়ল, রাজিবুল আলম বাপ্পি, সুলতান মাহমুদ সুমন, এ আর রহমান, সেলিম বড় মিয়া, এস এম আলমগীর হোসেন, সালাউদ্দিন সান্নু, আবু তালেব, বাবুল হোসেন, শাকিল আহমেদ, আসমত হোসেন, আসলাম হোসেন, একেএম জাহাঙ্গীর হোসেন, সজল আকন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button