ফুলবাড়ীগেটের কোরবানীর পশুর হাট এখন তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপি হাটের উদ্বোধন আজ

# সিসি ক্যামেরা জালনোট সনাক্তকরণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ থাকছে বিশেষ সুবিধা #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ফুলবাড়ীগেট বালুর মাঠের কোরবানীর পশুর হাটের স্থান পরিবর্তন করে এ বছর তেলিগাতী বাইপাসের বিএম কলেজ সংলগ্নে বসছে। আজ ১০ জুন সোমবার বিকালে সপ্তাহব্যাপি এ পশুর হাটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টুনী, জালনোট সনাক্তকরণ মেশিন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তাসহ বিশেষ সুবিধা দিয়ে নতুন আঙ্গিকে এবারের কোরবানীর পশুর হাট বসছে বাইপাসের তেলিগাতীতে। হাট পরিচালনা কমিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাট বসছে। তবে হাটের স্থানটি পরিবর্তন হয়ে ফুলবাড়ীগেট কুয়েট রোড হয়ে আড়ংঘাটা থানাধিন বাইপাসের আগে তেলিগাতী বিএম কলেজ সংলগ্নে বালুর মাঠে অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপি এই বিশাল পশুর হাট আজ ১০ জুন সোমবার বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। কোরবানীর পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তাসহ বিশেষ সুযোগ সুবিধার কথা মাথায় রেখে এ বছর ভিন্ন রুপে হাট পরিচালনা করা হবে। হাটে পানি-কাদামুক্ত সুন্দর পরিবেশে ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং আধুনিক হাসিল ব্যবস্থা ছাড়াও থাকছে দূ থেকে আগত ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও পশুর হাটে নিয়ে আসা গরু-ছাগলসহ কোরবানীর পশুর নিরাপত্তায় একদল স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। হাটে থাকছে গরু ছাগলের পর্যাপ্ত নিরাপক্তা বেষ্টুনী, সিসি ক্যামেরা দ্বারা সর্বস্থরের মানুষের নিরাপত্তা বেষ্টুনী, জাল টাকার নোট সনাক্তকরণ মেশিন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, আগত ক্রেতা-বিক্রেতা ও পশুর সার্বক্ষনিক চিকিৎসক ব্যবস্থা, আধুনিক পাবলিক ্টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আযহার দিন পর্যন্ত এ কোরবানীর পশুর হাট চলবে।



