জাতীয় সংবাদ

বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রবাহ রিপোর্ট ঃ ফরিদপুর জেলার ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনায় পিকআপের হেলপার এবং ড্রাইভার ঘটনা স্থলেই নিহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুরগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় বিদ্যুতের খুঁটি ভেঙে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button