নাগরিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

# ২৭নং ওয়ার্ডকে বাসযোগ্য ও মডেল হিসেবে গড়ে তোলা হবে #
স্টাফ রিপোর্টারঃ সোমবার বিকেল ৪টায় ২৭নং ওয়ার্ডের পূর্ববানিয়াখামার জনকল্যাণ টাওয়ারে ২৭নং ওয়ার্ড মডেল ওয়ার্ড বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষা মঞ্চ ও পরিবর্তন এ সভার আয়োজক। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এ্যাড. কুদরদ ই খুদা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তনের প্রধান নির্বাহী নাজমুল আজম ডেভিড। ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে নগরের পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন রাখার একটি কন্টেন্ট প্রদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রী এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক. ড. মোঃ ওয়াসিউল ইসলাম। ২৭ নং বাসযোগ্য করে তোলার জন্য বর্জ্যজনিত পরিবেশ দূষণে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য ওয়ার্ড গঠনের জন্য কেসিসি নয় বরং স্থানীয় জনগন তরুন, শিক্ষার্থী,যুবক-যুবতী, শিক্ষক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহনে কার্যকর ভুমিকা রাখতে পারে। এছাড়া তিনি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না, অন্যকে নিরুৎসাহিত করব, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব, পরিবেশ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলব- এমন সব বিষয়ে সর্বস্তরের নাগরিকদের একটি অঙ্গীকার করার কথাও বলেন। সাংবাদিক তরিকুল ইসলাম বলেন, শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয় অত্র অঞ্চলের আইন শৃংখলা ও মাদক সমস্যা একটি মারাত্মক রূপ ধারন করেছে। এ বিষয়ে এই ওয়ার্ডের নাগরিকদের বিশেষ করে নারীদের বেশি দায়িত্বশীল হতে হবে নিজ সন্তানের প্রতি নজরদারির মাধ্যমে। এছাড়া খুলনার উন্নয়নের জন্য নজরুল ইসলাম মঞ্জু কে প্রধানমন্ত্রী নিজেই ডেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন এবং খুলনার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা করবেন বলে প্রধানমন্ত্রী আস্বস্ত করেছেন। কনজারভেন্সী কর্মকর্তা তার বক্তব্যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সাধারণ নাগরিকদের দায়িত্ব ও সিটি কর্পোরেশনের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশের মধ্যে রিসাইক্লিং মডেল হচ্ছে খুলনা । জাপানের পরামর্শের কথা উল্লেখ করে বলেন, তারা আমাকে বলেছেন ময়লাকে বাসা থেকে সট তিনটি ব্যাগে শ্রেনীভুক্ত করে সংগ্রহ করেন। তারপর নির্দিষ্ট রিসাইক্লিং পয়েন্টে সংগ্রহ করলে রিসাইক্লিং করতে সুবিধা ও সহজ হবে। সভাপতি এড. কুদরত ই খুদা বলেন, মাদক, বর্জ্য ও আইন-শৃঙ্খলার এই তিনটি বিষয়ের প্রতি আমাদের বেশি নজর দিতে হবে। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপি নেতা মেশকাত আলী, আঃ জব্বার, ২৭নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী অমিত ঘোষ, কেসিসির সাবেক শিক্ষা অফিসার এসকেএম তাছাদুজ্জামান, মঞ্চের সদস্য এড. জাহাঙ্গীর সিদ্দিকী, আফজাল হোসেন রাজু, জাবেদ খালিদ জয়, খলিলুর রহমান সুমনসহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ।

