জাতীয় সংবাদ

বন্যার তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু

প্রবাহ রিপোর্ট : দেশে চলমান বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্ট্রোল রুমের মোবাইল নম্বর-০১৩১৮২৩৪৫৬০। সার্বিক বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনিটরিং করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রবিউল আলম (মোবাইল: ০১৯৯২৪৩৯৩৪৭) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এ বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করেবন। এছাড়া সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন জমা দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আকস্মিক বন্যায় দেশের ৯টি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যাকবলিত এসব জেলা হলো ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button