জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়কে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। গতকাল রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এ মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করেছে, তারা চিঠির মাধ্যমে বা কাউকে কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় ভুয়া অভিযোগ তুলে এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলেছে। সহযোগিতা করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্র নেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতারা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button