বিনোদন

পেইড অ্যাপসে একটা প্রপার প্রজেক্ট খুঁজছিলাম: তৌসিফে

প্রবাহ বিনোদন: বর্তমান প্রজন্মের ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। টেলিভিশনের পাশাপাশি ওটিটি মাধ্যমেও নিয়মিত কাজ করেন। তবে এতদিন ইউটিউবকেন্দ্রিক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম পেইড অ্যাপসের নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘চক্র’-তে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। আগামী বৃহস্পতিবার এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মের একটি পেইড অ্যাপ্সে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, এই কাজটা আমরা করেছিলাম টেলিভিশন ফিকশন হিসেবে। এখন সেটা ওয়েব আকারে মুক্তি পাচ্ছে। ফিকশন হিসেবে কাজটা করলেও অভিনয় কিংবা ডেডিকেশনের জায়গা কিন্তু কোনোদিক থেকেই কম ছিল না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজটা করেছি। তবে তখন ওয়েব হিসাবে করলে হয়তো আয়োজনটা ভালো পেতাম এবং তখন সময় নিয়ে আরও ভালো করার চেষ্টা করতাম। তারপরও কোনো কমতি ছিল না। তৌসিফ মাহবুব আরও বলেন, গত দুবছর ধরেই বলছি, পেইড অ্যাপসেও কাজ করব। এর জন্য একটা প্রপার প্রজেক্ট খুঁজছিলাম। ভিকি জাহেদের মাধ্যমেই আমার সেই যাত্রা শুরু হতে যাচ্ছে। শুরু যখন করেছি এখন দেখা যাক সামনে কী হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button