গিলাতলায় জোরপূর্বক অবৈধ জায়গা দখল ও জীবননাশের হুমকি থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা গাজীপাড়ায় মৃত গাজী সামছুর রহমানের পুত্র প্রয়াত গাজী শহীদুল্লাহর দানকৃত আলহাজ্ব গাজী মেছের আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সংলগ্ন উদ্বৃত্তাংশ গাজী শহীদুল্লাহ পাবলিক লাইব্রেরির জন্য নির্ধারিত অংশে জোর পূর্বক ভাবে অবৈধ জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জমিদাতা গাজী শহীদুল্লাহর ভাই গাজী অহিদুর রহমান এব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়ে খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী অহিদুর রহমান জানান, আমাদের বিদ্যালয়ের জন্য দানকৃত জমি সংলগ্ন উদ্বৃত্তাংশ ২ শতক জমি যাহাতে “গাজী শহীদুল্লাহ পাবলিক লাইব্রেরির” জন্য নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় একই এলাকার মৃত শেখ আবু সাঈদ এর পুত্র শেখ মুসাব্বির হোসেন বাবু(৪০) ও মৃত গাজী আজিবর রহমান এর পুত্র গাজী আবুল কালাম আজাদ(৪৬) অবৈধভাবে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছে অবৈধভাবে করা ঘর নির্মানে অহিদুর রহমান বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদান করে। এব্যাপারে খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।



