যশোর জিলা স্কুলের সামনে দস্যুতার সময় দু’ দস্যু গ্রেফতার

যশোর ব্যুরো ঃ শহরের মুজিব সড়কের জিলা স্কুলের সামনে ভোর রাতে রিকশার গতিরোধ করে দস্যুতাকালে স্থানীয় মুসল্লিদের সহায়তায় দুই দস্যু গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানার হারুয়া গ্রামের সালাউদ্দিন ফকিরের ছেলে ট্রাক ড্রাইভার আফজাল ফকির। মামলায় আসামী করেন,যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার রাজু মোড়লের ছেলে হাসান,ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাঙ্গা ফতেপুর গ্রামের বর্তমানে পালবাড়ী পাওয়ার হাউজের মোড় এলাকার শামীম সরোয়ারের ছেলে মুসফিকুর রহমান,শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মুন্নার ছেলে আলিম ও শহরের রেলগেট কলাবাগান এলাকার জিনøাহর ছেলে চমন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দস্যুতার আইনে মামলা হয়েছে। মামলায় বাদি উল্লেখ করেন,তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার গত ৬ অক্টোবর রাত আড়াইটার সময় বাদি তার ট্রাকের অপর ড্রাইভার আরশাদকে গাড়ীতে রেখে চাঁচড়া চেকপোষ্টে নামে। বৃষ্টির কারনে চাঁচড়ায় একটি দোকানে অবস্থান করে। বৃষ্টি থেমে যাওয়ার পর ভোর রাত সোয়া ৪ টার সময় চাঁচড়া চেকপোষ্ট থেকে রিকশা যোগে মণিহার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে ভোর রাত সাড়ে ৪ টার সময় জেলা স্কুলের সামনে পৌছালে উক্ত ৪ দস্যু অস্ত্রের মুখে রিকশার গতিরোধ করে। ট্রাক চালক আফজাল ফকিরকে চাকুর ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা দু’টি মোবাইল ছিনিয়ে নেয়। দস্যুতা করার সময় মসজিদের মুসল্লিদের দেখে আফজাল ফকির ডাক চিৎকার দিলে তার এগিয়ে এসে উক্ত দস্যুদের মধ্যে হাসান ও মুশফিকুর রহমানকে ধরে ফেলে। তাদের সহযোগী উল্লেখিত দু’জন কৌশলে পালিয়ে যায়। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।



