স্থানীয় সংবাদ

যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক য্কু আটক

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দার অভিযান

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের কর্মকর্তারা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ মো:মুজাইদুল হোসেন (২৫) নামে এক য্বুক আটক করেছেন। গতকাল বুধবার ( ৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনার ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহি বাস তল্লাশী চালিয়ে তাকে আটক করেন। আটককৃত মুজাইদুল হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন বেউলা গ্রামের বাসিন্দা এনামুল সরদারের পুত্র। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সহকারি পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের তত্ত্ববধানে গোয়েন্দার পরিদর্শক মো: আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সূত্র মতে, গতকাল সকাল সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর পরিদর্শক মো: আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম খুলনার ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময়ে খুলনার উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ইউরেকা জান্নাত নামক একটি যাত্রীবাহি মিনিবাস (যার নং যশোর-জ-০৪-০০৪৮) সাতক্ষীরা-চুকনগর সড়কে আসেন। এসময়ে ওই বাসে তল্লাশী চালিয়ে যাত্রী মো: মুজাইদুল হোসেনের কাছে ব্যাগ তল্লাশী চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন।
খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর পরিদর্শক মো: আতাউর রহমান বলেন, ফেনসিডিলসহ আটক মুজাইদুল হোসনে এর আগেও একবার ফেনসিডিলসহ আটক হয়েছিলো বলে সে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তার কাছে থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল বর্তমানে বাজারমুল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button