স্থানীয় সংবাদ
খুলনায় ১৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক পদ থেকে তারেককে অব্যাহতি

স্টাফ রিপোর্টারঃ দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক পদ থেকে মো. তারিকুল ইসলাম তারিককে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া জানান, ১৬নং ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তফা কামালকে ওই ওয়ার্ডে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান হয়েছে।



