স্থানীয় সংবাদ
রূপসায় অচিনতলা জামে মসজিদের ঢালাই কাজের শুভ উদ্বোধন

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী অচিনতলা জামে মসজিদের ভবন ছয়তলা ফাউন্ডেশনের প্রথম তলার ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন গত ২২ অক্টোবর সকালে শুরু হয়। এ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও অচিনতলা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য কর্মকর্তা ও সমাজসেবক বৃন্দের মধ্যে মুফতি জাহিদুর রহমান, শাহ আব্দুল হাই (কচি), মীর ফিরোজ, সেলিম মোল্লা, নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মোঃ মুকুল হোসেন, মেহেদী হাসান, আব্দুল কাদের, নুর ইসলাম গাজী, সেলিম শেখ, নুরুল্লাহ প্রমুখ।



