খুবি’র ভিসি ও প্রোভিসির সাথে বরিশাল সমিতির মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. রেজাউল করিম এবং প্রো-ভিসি প্রফেসর ড. হারুনর রশিদ খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসি’র কক্ষে সৌজন্য সাক্ষাতে তাকে অভিনন্দন জানান এবং সমসাময়িক মূল্যবান কিছু বই উপহার দেন। অতঃপর নেতৃবৃন্দ প্রোভিসি’র সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভিসি ও প্রো-ভিসি মহোদয় তাদের দায়িত্ব পালনকালে ঐতিহ্যবাহী খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে খুলনায় বসবাসকারী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সমিতির নেতৃবৃন্দ উভয়কেই আগামী ২৬ অক্টোবর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির মিলনায়তনে মহান নেতা শের-ই- বাংলার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল সমিতি আয়োজিত অনুষ্ঠানমালায় আমন্ত্রণ জানান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান আলতাব হোসেন, সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, কাজী মিজানুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী রোটারিয়ান মনিরুজ্জামান পলাশ, খুবি’র বন্ধনের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী, উপ-পরিচালক এস এম জাকির হোসেন রিপন প্রমূখ।



