স্থানীয় সংবাদ

নগরীতে চোরাই ইজিবাইক উদ্ধার ঃ আটক ৩

স্টাফ রিপোর্টার ঃ সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে আইয়ুব হোসেন ওরফে দিপু (২৮) কে সোনাডাঙ্গা মডেল থানাধীন পৈপাড়া এলাকা থেকে, মোঃ রবিউল ইসলাম (৪২) কে রূপসা থানাধীন নারিকেলী চাঁদপুর, আলাইপুর এলাকা থেকে এবং মিরাজুল মল্লিক (৩০) কে রূপসা থানাধীন সুতালের বটতলা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মতে তাদের হেফাজত হতে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২১, তারিখ-২১/১০/২০২৪, ধারা-৩৭৯ পেনাল কোড মামলার চোরাই আলামত হিসাবে ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button