স্থানীয় সংবাদ

রূপসায় অভিযানে একাধিক গাঁজা গাছ উদ্ধার : আটক ১

রূপসা প্রতিনিধি : রূপসায়বসত ঘরের পাশে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করার অপরাধে আটক হলো গৃহ কর্তা। এ ব্যাপারে খুলনা মাদক দ্রব্য অধিদপ্তরের এস আই মোঃ আকবর আলী জানান- গোপন সংবাদে জানতে পায়রূপসার টিএসসি ইউনিয়ন স্বল্পবাহিরদিয়া গ্রামে এক বাড়িতে অবৈধভাবে গাঁজা গাছের চাষবাদ করছে। এ সংবাদে গত ২৭ অক্টোবর বিকেলে উক্ত বাড়িতে অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ কাওসার আলী ফকিরের বাড়ী থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার এবং তাকে আটক করা হয়। গাছ ৩টির বয়স প্রায়২ বছর এবং ১৫ ফুট লম্বা । গাছটিতে ফুল আশা শুরু করেছে। ধৃত কাউসার আলী আ: জলিল ফকিরের ছেলে । পরে ধৃত আসামীর বিরুদ্ধে রূপসা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। একটি সূত্র জানায়- ধৃত কাওসার আলী ফকিরের পুত্র মো. জুবায়ের ফকির ওরেফে সাব্বির (১৭) পরিবারের অজান্তে উক্ত গাঁজা গাছ রোপণ করে পরিবারকে আজ বিপদগ্রস্ত করেছে। অভিযানের পর থেকে সাব্বির পলাতক রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button