১৮ নভেম্বর ইসলামী আন্দোলনের গণসমাবেশ : রূপসায় জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদের পরিচালনায় উপজেলা কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১৮ নভেম্বার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এবং মহানগরের উদ্যোগে আয়োজিত সোনালী ব্যাংক চত্বরের গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাও আব্দুস সাত্তার হালদার, আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, আখতারুজ্জামান আক্তার, মুফতি নাজমুস সাকিব, ইদ্রিস আলী শেখ, মাওঃ মাহমুদুল হাসান, হাফেজ ইয়ামিন হোসাইন, মাওলানা জামাল উদ্দিন, মুফতি মিজানুর রহমান, মোহাম্মদ আল-আমিন, মাওলানা মাসুদুর রহমান রউফি, মোঃ আরজান আলী মেম্বার, সেলিম সরদার, হেলাক উদ্দিন শিকারী, রমজান মল্লিক লিটন, আলহাজ্ব জাহিদুল ইসলাম,মৌলভী আসলাম শেখ, নাসরুল্লাহ, রাতুল, সাকিব প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রুপসার সকল দেশপ্রেমিক জনতাকে ১৮ নভেম্বর ইসলামী আন্দোলন আমির পীর সাহেব চরমোনাই এর সমাবেশ কে সফল করার আহ্বান জানান।



