স্থানীয় সংবাদ
যশোরে র্যাবের হাতে ১৬৯ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার

যশোর ব্যুরো ঃ র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল রোববার ৩ নভেম্বর সকালে শহরের মণিহার গোলচত্ত্বরের উত্তর পাশের্^ হিমেল সীমান্ত বাস কাউন্টারের সামনে থেকে ১৬৯ বোতল ফেনসিডিলসহ দু’জন যুবককে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, ঠাকুরগাঁও েেজলার বালিয়াডাঙ্গী থাতনার ৪নং বড় পলাশবাড়ী ইউনয়নের জিয়াবাড়ী গ্রামের তসলিমের ছেলে আনিছুল রহমান ও একই ইউনিয়নের দক্ষিণ দূয়ারি গ্রামের নছিরের ছেলে নুর আলম।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,রোববার ৩ নভেম্বর ভোর অনুমান ৬ টার পর শহরের মণিহহার গোলচত্ত্বরের উত্তর পাশে^ হিমেল সীমান্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে উক্ত দুই যুবকের কাছে থাকা ট্রাভেলস ব্যাগের মধ্যে থাকা ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তারা র্যাবের হাতে স্বীকার করে উক্ত ফেনসিডিল তারা যশোর থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।



