স্থানীয় সংবাদ
নগরীর ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা থানা পুলিশ ২৫ নভেম্বর বিকালে নগরীর পশ্চিম টুটপাড়া আলিপবাগ সড়ক থেকে মোঃ রাব্বি শেখ (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাকে ২২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে।



