জাতীয় সংবাদ

শাপলা চত্বরের ঘটনায় জিজ্ঞাসাবাদে মুখ খুললেন সাংবাদিক বাবু ও রূপা

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।
তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, শাপলা চত্বর হত্যাকা-ের মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে নিজেদের দায় এড়িয়ে তারা দাবি করেন, যা কিছু হয়েছে সবই ওপরের নির্দেশনায় করা হয়েছে। এ ছাড়া, ৫ আগস্টের আগে ও পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ তাদের দেখানো হলে মোজাম্মেল বাবু সেগুলোকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বলে দাবি করেন।
এর আগে, গত ৭ জুন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ রূপা ও বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, এই মামলায় এখন পর্যন্ত মোট ৯ জন গ্রেপ্তার রয়েছেন। রূপা ও বাবু ছাড়া অন্য গ্রেপ্তারকৃতরা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ম-লীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল ম-ল।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে তদন্ত সংস্থা ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের নিহতের পরিচয় শনাক্ত করেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button