স্থানীয় সংবাদ

পূর্নাঙ্গ কমিটির অপেক্ষায় খুলনা মহানগর বিএনপি

# আজ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি #
# ১৩১ সদস্যর কমিটি প্রস্তুত
# সৎ ও ত্যাগীদের মূল্যায়নের দাবী তৃনমূলের।

এম সাইফুল ইসলাম ঃ সম্মেলনের পরে দীর্ঘ প্রায় দেড় বছরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি খুলনা মহানগর বিএনপির। যা ফলে ধীরে ধীরে তীব্র হতে পারে দলীয় কোন্দল। তবে মহানগর বিএনপি বলছে আমরা ১৩১ সদস্যর পূর্নাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রে পাঠিয়েছি। যা যেকোন সময়ে ঘোষণা হতে পারে। জানা যায়, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের প্রায় ১৪ বছর পর মহানগর বিএনপির কমিটি ভেঙে ২০২১ সালের ৯ ডিসেম্বর ৩সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। ২০২২ সালের ১ মার্চ মহানগর বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। এতে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে আহবায়ক, সাবেক মহানগর ছাত্রদল ও যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়। এরপর গত বছরের ২৪ ফেব্রুয়ারি নগরীর সার্কিট হাউজ মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা সভাপতি ও শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া তিনজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এরপর থেকেই ওই পাঁচজন দিয়েই চলছে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। বিএনপির দলীয় সূত্র জানায়, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা সম্ভব হয়নি। ফলে ওয়ার্ড ও থানা কমিটির পদবঞ্চিত নেতাকর্মী ক্ষুব্ধ। তৃনমূল কর্মিদের দাবী, মহানগর বিএনপি পূর্নাঙ্গ কমিটি দ্রুত ঘোষণা করে সৎ, দক্ষ ও ত্যাগিদের মূল্যায়ন করুক। খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, তৃনমূল কর্মিদের প্রত্যাশা দ্রুত খুলনা মহানগর কমিটি ঘোষণা করা হোক। বিগত স্বৈরাচার সরকারের আমলে যারা ভয়ভীতি উপেক্ষা করে রাজপথের আন্দোলন-সংগ্রামে সোচ্চার ছিলেন তারাই কমিটিতে থাকবেন। সবই আমাদের প্রস্তুত করা আছে। মহানগরের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতারা এ নিয়ে কাজ করছে। আশা করি খুব শীঘ্রই ই কমিটি ঘোষণা হতে পারে। যেখানে ত্যাগিরা মূল্যায়িত হবে। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, ১৩১ সদস্য বিশিষ্ট মহানগরীর পূর্ণাঙ্গ কমিটির নাম কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া আছে। যে কোনো সময় কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button