স্থানীয় সংবাদ

নিউজপ্রিন্ট মিলের জমিতে ঔষধের কাঁচামাল তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ

# গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ধন্যবাদ জ্ঞাপন #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা নিউজপ্রিন্ট। মিলের জমিতে ঔষধ শিল্পের কাঁচামাল তৈরির কারখানা স্থাপনে (বিসিআইসি) র উদ্যোগকে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। খুলনার নিউজপ্রিন্ট মিলটি দীর্ঘ প্রায় দুই যুগ অব্যবহারিত অবস্থায় পড়ে থাকায় একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে অপরদিকে কয়েক হাজার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা কর্মহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। দেশে ক্রমবর্ধমান ঔষধ এর চাহিদা বাড়ার কারণে এই শিল্পে কাঁচা মালের প্রায় ৯০ ভাগ দেশের বাইরে থেকে আমদানি করায় দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। মিলটি চালুর ব্যাপারে শ্রমিক কর্মচারীদের সাথে খুলনার বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল সমাজ দীর্ঘদিন রাজপথে দাবী আদায়ের আন্দোলন সংগ্রাম করে আসছেন। তাই আমরা মনে করি সার্বিক দিক বিবেচনায় নিয়ে এখানে যদি ঔষধ শিল্পের কাঁচামাল তৈরির কারখানা চালু করা হলে যে সকল কর্মচারী এখনো মানবতার জীবনযাপন করছে তাদের অনেককেই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের দাবী সামগ্রিক অবস্থা বিবেচনায় এনে দেশে কাঁচামাল উৎপাদন করতে পারলে যেমন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, তেমনি এ অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর হবে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button