স্থানীয় সংবাদ

বাগেরহাটের রাস্তায় ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঃ এক ট্রাক চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রাস্তায় পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শামীম সরদার (৪২) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনায় অপর ট্রাকচালক গুরুতর আহত হন। পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১ টার দিকে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বেমরতা গোডাউন এলাকার আমতলায় এ দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ট্রাক চালক শামীম নিহত হন। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকচালকের মৃতদেহ উদ্ধার করে এবং আহত অপর ট্রাকচালককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত ট্রাকচালক শামীম সরদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে। কাটাখালী হাইওয়ে থানার ওসি জুবায়ের হোসেন জানান, বাগেরহাটের দিক থেকে পিরোজপুরগামী বালুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।
এ সময় একজন ট্রাকচালক নিহত এবং অপরজন আহত হন। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button