স্থানীয় সংবাদ

খুলনায় ছুটিতে বাড়িতে অসুস্থ হয়ে মাগুরা জেলা ডিবির ওসির মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে মাগুরার জেলা ডিবির ওসি মো: রাশেদুল আলম (৪৮) মারা গেছেন। গতকাল শনিবার ( ১৮ জানুয়ারি) দুপুর ২টায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর সোয়া ৩টায় তাকে মৃত ঘোষনা করেন। জানা যায়, মৃত ওসি ডিবি রাশেদুল আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন আঠার খাদা নামক গ্রামের বাসিন্দা মোঃ-ইউনুস আলীর পুত্র। সে ১৫ দিনের ছুটিতে খুলনায় এসেছিলে। বাসা থাকা অবস্থায় দুপুরে তার বুকে ব্যথা অনুভব বেশি হলে পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দুপুর সোয়া ৩টায় নিয়ে আসেন । জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বঘোষণা করে । তিনি দীর্ঘদিন যাবত বুকে ব্যথায় অসুস্থ ছিলেন বলে তার পরিবার জানায়। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button