জাতীয় সংবাদ

চারজনের মৃত্যুদ-, দুজনের কারাদ-

শ্রীমঙ্গলে শাবানা হত্যা :

প্রবাহ রিপোর্ট : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই মামলায় চার আসামিকে মৃত্যুদ- দিয়েছেন। একই সঙ্গে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদ- এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এই মামলার রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সৎভাই ও তাদের স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নাল মিয়ার স্ত্রী সাবানা বেগমকে (৩০) নির্মমভাবে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ। মৃত্যুদ-প্রাপ্ত ৪ আসামি হলেন—পূর্ব লয়্যারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে মো. নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদ-ও দিয়েছেন। এ ছাড়া মৃত্যুদ- কার্যকরের বিষয়ে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আসামি মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) দ-বিধির ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদ-, ২৫ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া জয়নাল আবেদীনকে (৫৫) দ-বিধির ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদ-, এক হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। আদালতের রায়ে দ-প্রাপ্ত মহিবুর রহমান ও জয়নাল আবেদীনের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, রায়ে দ-িত আসামিদের থেকে আদায়কৃত অর্থদ-ের সমস্ত টাকা নিহতের পরিবারের সদস্যদের প্রদান করা হবে।ৎ

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button