স্থানীয় সংবাদ

কেএমপি’র লবণচরা থানা সুধী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নতুন উদ্যোগ নিয়েছে। পুলিশের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনতে বিভিন্ন কমিউনিটির সঙ্গে সুধী সমাবেশের আয়োজন করছে কেএমপি পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ই জানুয়ারি) বিকেলে নিউটাউন আবাসিক এলাকা লবণচরা জব্বার সড়কে রেল ব্রিজের এর নিচে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা জোন লবণচরা থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সিহাব করিম এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, পুলিশ জনগণের বন্ধু, আর এই বন্ধুত্বের প্রমাণ দিতে আমরা আপনাদের দ্বারে দ্বারে আসছি। পুলিশ কমিশনার স্যারের নির্দেশে এলাকায় এলাকায় সুধী সমাবেশ করছি। আপনাদের বিপদ আপদ ভালো-মন্দ সবকিছুতে পুলিশকে পাশে পাবেন। এবং আমার থানার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। যদি কোন প্রকার অসঙ্গতি দেখেন তাহলে সাথে সাথে জানাবেন তার পরিচয় গোপন করা হবে।
অন্যান্যদের মধ্যে লবণচরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইউসুফ আলী, এসআই পীযুষ দাশ, রুপসা ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সিয়াম, হাসান,রফিক ,বিল্লাল হাফিজ, শাহজাহান, খোকন, রাজ্জাকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button