স্থানীয় সংবাদ
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশন (জেলা) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১২১২) এর নবনির্বাচিত সভাপতি শ্রমিক নেতা মোঃ শামীম খানকে অভিনন্দন জানিয়েছেন বন্ধু প্রতীম ইউনিয়ন খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৫৮২)। বিবৃতিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন জেলা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নবনির্বাচিত সভাপতি বলিষ্ঠ ভূমিকা রাখবে। দীর্ঘদিন শ্রমিক ইউনিয়ন নানা করণে সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। অপশক্তি তাদের উপর ভর করে ছিল। এবারে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী জেলার শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, পাওনা পাবে, সুচিকিৎসার সুযোগ পাবে এবং উৎসব ভাতা পাবে। বিবৃতিদাতারা হচ্ছেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৫৮২)’র সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন সোহাগ।#



