স্থানীয় সংবাদ

কপিলমুনির ভুক্তভোগী কর্তৃক খুলনার সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

কপিলমুনি প্রতিনিধি ঃ ঘুষ গ্রহণ ও পক্ষপাতমূলক প্রতিবেদন দাখিলের অভিযোগে খুলনার সিআইডি কর্মকর্তা অমিতাভ সন্যাসী’র শাস্তির দাবীতে সিআইডি’র অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শকের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সুকুমার চন্দ্র কর্মকারের পক্ষে তার ছেলে পলাশ কুমার কর্মকার।
লিখিত ওই অভিযোগে পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে পলাশ কুমার কর্মকার উল্লেখ করেছেন গত ১৪/১১/২৩ ইং তারিখে এস আই অমিতাভ সন্যাসী এক মামলার বিষয়ে নানা ভীতিকর কথা বলার পাশাপাশি তদন্ত প্রতিবেদন পক্ষে দেয়ার জন্য ৫০ হাজার টাকা দাবী করলে পলাশ কুমার কর্মকার তাকে ৪৫ হাজার টাকা দেন। এর কিছু দিন পর অমিতাভ সন্যাসী আরও ৩০ হাজার টাকা দাবী করলে পলাশ টাকা না দেয়ায় ওই তদন্ত কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে মিথ্যা, মনগড়া ও পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। যার ফলে তার পিতাসহ ২ জনকে হাজত বাস করতে হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত এস আই অমিতাভ সন্যাসী বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে যে অভিযোগ করা হয়েছে এটা আমি জানি না।”

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button