স্থানীয় সংবাদ

যশোরে খেঁজুর গাছ থেকে রস সংগ্রহ করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু যশোরে খেঁজুর গাছ থেকে রস সংগ্রহ করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরের কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙে পড়ে আবুল হোসেন খাঁ (৬২) নামে এক গাছীর (খেজুর গাছ কাটেন যে) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) বিকেলে উপজেলার বেলকাটি গ্রামে খেঁজুর গাছ কাটার সময় দূর্ঘটনাবসত গাছের মাঝের অংশ ভেঙে গাছ থেকে নিচে পড়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। তিনি বেলকাটি গ্রামেরই বাসিন্দা। আবুল হোসেন খাঁ কৃষি কাজ করার পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে শীত মৌসুমে রস সংগ্রহের জন্য নিজেদের খেঁজুর গাছ কাটতেন। গাছি আবুল হোসেন খাঁ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বুলু। এলাকাবাসী জানান, আবুল হোসেন মাঠে রস সংগ্রহের জন্য নিজেদের খেঁজুর গাছ কাটছিলেন। এ সময় গাছের মাঝ অংশ থেকে ভেঙ্গে গেলে তিনি নিচে পড়ে যান। ওই সময় খেঁজুর গাছের ভাঙ্গা অংশ তার গায়ের উপর পড়ে তিনি মারাত্মক আহত হন। আবুল হোসেনের ছেলে ইয়াকুব আলী বলেন, তার বাবা যে জমিতে খেঁজুর গাছ কাটছিলেন, তার পাশেই তিনি কৃষি কাজ করছিলেন। গাছ ভেঙ্গে নিচে পড়ামাত্রই দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান। এদিকে, খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙ্গে গাছির মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে রাত থেকে ভিড় করে এলাকার সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button