বিনোদন

প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন পরীমনি

প্রবাহ বিনোদন : তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনের আলোচনায় নতুন করে ‘ঘি ঢাললেন’ ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। গত সোমবার প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেই সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনও দিয়েছেন। অভিনেত্রীর সেই ফেসবুক পোস্টে এক নেটিজেন লিখেছেনÑএভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমনি লিখেছেনÑ কেবল তো শুরু, সারাজীবনই দেব। পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেনÑ ‘লাল লাগবে আমার।’ সম্প্রতি পরীমনির মামলায় গায়ক শেখ সাদী জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এর আগে ‘ললনা’ শিরোনামের একটি গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। তারপর থেকেই নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button