জাতীয় সংবাদ

‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিস আলমের

প্রবাহ রিপোর্টঃ রাজনৈতিক দলগুলোকে ‘মাই ম্যান’ ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তারুণ্যের উৎসবে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।সারজিস আলম বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের সময় দেশের কল্যাণের বিষয়টি বিবেচনায় নেয় না; বরং তারা দেখে, ব্যক্তি তাদের ঘনিষ্ঠ কি না। এই ‘মাই ম্যান’ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ‘জনগণের ম্যান’ রাজনীতি করতে হবে।তিনি বলেন, ছয় মাস পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত সংস্কার এখনও দেখতে পাচ্ছি না। এটি কোনও অন্তর্র্বতীকালীন সরকার বা নির্বাচিত সরকার একা করতে পারবে না, যদি না সাধারণ জনগণ তাদের পাশে দাঁড়ায়।জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক অভিযোগ করেন যে, জুলাই-আগস্টের ফ্যাসিস্টদের দোসররা এখনও সক্রিয় রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট আচরণ প্রদর্শন করে, তবে তার বিরুদ্ধে লড়াই চলবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button