সম্মিলিত ওলামায়ে কেরামের পক্ষ থেকে মাহে রমযানের পবিত্রতা রক্ষার আহ্বান

খবর বিজ্ঞপ্তি ঃ ১৪৪৬ হিজরী মাহে রমযানের ফজিলত, রহমত, বরকত ও মাগফিরাতের এই মহিমান্বিত পবিত্র মাসে সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সম্মিলিত ওলামায়ে কেরামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান আমরা যেন এই কোরআন নাযিলের মাস, গোনাহ্ সাফের মাস, তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির এই মাসে সর্বপ্রকার পবিত্রতা রক্ষা করে চলি। অধিক মুনাফার লোভ পরিহার করে মানুষের প্রতি ভালবাসা, সহমর্মিতা, ধৈর্যশীলতা ও কঠোর নিষ্ঠার সাথে পরম করুণাময় আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি বিধানে যাতে একজন খাঁটি মুত্তাকী মানুষ হয়ে জীবন-যাপন করতে পারি তারজন্য দৃঢ় সংকল্প তথা সঠিক নিয়তে এবাদত বন্দেগীতে লিপ্ত হতে হবে। এ মাসে যেমন একটি ভালো কাজের জন্য ৭০ থেকে ৭০০ পুণ্যের কথা বর্ণিত আছে তেমনি গুনাহ্ বা আজরাবির শাস্তিও বেশী হওয়াই যুক্তিযুক্ত। সুতরাং প্রত্যেক মুসলমানই নিজের এবাদতে পবিত্রতা, ব্যবসায়ে নীতিনিষ্ঠতা, অশ্লীলতা ও বেপর্দা থেকে বেঁচে থাকা সুদ-ঘুষ-দুর্নীতি-মিথ্যাচার, চোগলখুরী, গিবত শেফায়েত, বাড়াবাড়ি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে মুক্ত থেকে ধৈর্যের অনুশীলন, আল-কোরআনের তেলওয়াত ও অর্থ হৃদয়াঙ্গম করে তারাবীহ্ নামাজসহ শেষ দশকে এতেকাফ, যাকাত-ফেতরার যথাযথ হক আদায় এবং সকলে সকলের জন্য দোয়া কামনা করা। আল্লাহ আমাদের সহায় হোন। বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে মাওঃ ইব্রাহীম ফয়জুল্লাহ্, মুফতী মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ শফিউদ্দীন নেছারী, মাওঃ শাহাদাত হোসাইন, মাওঃ হাফেজ কাইয়ুম, মাওঃ বাইজিদ হোসাইন, মাওঃ হাফেজ আখরামুজ্জামান, মাওঃ হাফেজ জাকির হোসাইন, মাওঃ আঃ রউফ, মাওঃ মোক্তার হোসাইন, প্রফেসর মিজান সাহেব, মাওঃ শহিদুল ইসলামসহ সম্মিলিত ওলামায়ে কেরাম-এর সস্যবৃন্দ।



