স্থানীয় সংবাদ

অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভযনগরে ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুর দাসকে চাঁদাবাজির অভিযোগে শোকজ করা হয়েছে। শনিবাব বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। গত বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক তাকে এই শোকজ করা হয়।
জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় ও ধোপাদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সরকারি বরাদ্দ থাকলেও তা বাদ দিয়ে ওই এলাকাবাসির কাছ থেকে ব্যাপক হারে টাকা তোলা হয়। যাকে কেন্দ্র করে এলাকায় বেশ বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক ঠাকুর দাস জানান, ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা ব্যবসা করে ও মাছের ঘেরের ব্যবসা করে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। সেই অর্থ সংগ্রহের খবর কেউ হয়তোবা মাধ্যমিক শিক্ষা অফিসে জানিয়েছে। যে কারণে আমাকে শোকজ করে আগামী ০৩ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সোমবার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে সামনে রেখে সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে অনৈতিকভাবে এলাকাবাসির কাছ থেকে ব্যাপক হারে টাকা তোলা হয়। যাকে কেন্দ্র করে এলাকায় বেশ বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে কারণে ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়। এ প্রসঙ্গে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট খোজ নিলে জানতে পারবেন। তবে কেউ যদি কোন চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সাথে সম্পৃক্ত হয়; তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button