স্থানীয় সংবাদ

গল্লামারীতে অবৈধ দখলদারের হামলায় আইনজীবী আহত

স্টাফ রিপোর্টার : নগরীর গল্লামারী এলাকায় অবৈধ দখলদারের হামলায় কাজী রাহিদুল হক (৪৫) নামের ওই আইনজীবী আহত হয়েছেন। গত বুধবার বিকেলের ওই ঘটনায় আহত আইনজীবীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তিনি বর্তমানে বাসায় বেডরেস্টে রয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কেয়ারটেকার কর্তৃক তার ওপর হামলার ঘটনা ঘটে বলে আহত আইনজীবী জানিয়েছেন। আহত আইনজীবী নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন হাজী ইসমাইল রোডের কাজী রহমাতুল্লাহর পুত্র।
এ ঘটনায় তিনি কাজী মতিউর হক রাজিব (৪৪) ও তার পুত্র কাজী রেজাউল হকের (১৮) বিরুদ্ধে হরিণটানা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা স্থানীয় লিনিয়র পার্কের ০৪ নং লেনস্থ খান বাহাদুর হলের (খাজা হল) বিপরীত এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে আইনজীবী কাজী রাহিদুল হক উল্লেখ করেন, তার পিতা কাজী রহমাতুল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নিকট হতে ৫৫ শতক জমি ২০১১ সালে লিজ নেন। উক্ত লিজ নেওয়া জমির সামনে তিনটি দোকান ঘর আছে এবং পিছনের অংশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে দোকান ঘর তিনটি ভাড়া দেওয়া আছে। আমিসহ আমার অন্যান্য ভাইয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় লিজ নেওয়া জমিতে খুব কম আসা হয়। এমতাবস্থায় লোক মারফত জানতে পারি আমাদের লিজ নেওয়া জমির পিছনের অংশে উপরোক্ত বিবাদীদ্বয় আমাদেরকে কিছু না জানিয়ে জোর পূর্বক দখল করে পাকা বসত ঘর নির্মানের কাজ করছে। তখন আমিসহ আমার অন্যান্য ভাইয়েরা ২৬ ফেব্রুয়ারী বিকালে উপরোক্ত লিজ নেওয়া জমিতে গিয়ে দেখতে পাই যে, বিবাদীগণ তাদের পাকা বাড়ি নির্মানের কাজ করছে। উল্লেখিত সময় আমি বিবাদীদ্বয়কে বাড়ি নির্মানের কাজ করতে নিষেধ করলে কাজী মতিউর হক রাজিব ক্ষিপ্ত হয়ে ইটের অর্ধেক অংশ নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে আঘাত করলে আমি হাত দিয়ে ঠেকায়। এরপর সে আমার মাথার পিছনে এলোপাতাড়ি ভাবে ঘুষি মারতে থাকে। আঘাতের ফলে আমি মাটিতে পড়ে গেলে পুণরায় ইটের অর্ধেক অংশ দিয়ে আমার দাম পায়ের হাটুতে আঘাত করে এবং বলে যে, আর কখনও এখানে আসলে প্রাণে মেয়ে ফেলব। এরপর তার পুত্র কাজী রেজাউল হক হাতে ধারালো দা নিয়ে কোপানের জন্য আমার দিকে এগিয়ে আসলে আশে পাশের লোকজন আমাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বাসায় বেডরেস্টে থাকলেও প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন।
এ বিষয়ে হরিণটানা থানার সেকেন্ড অফিসার ফরহাদ হোসাইন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দু’ পক্ষই থানায় অভিযোগ করেছে। দু’ পক্ষকে থানায় ডেকে কাগজপত্র দেখে এ বিষয়ে পদক্ষেপ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button