স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলন ১৭নং ওয়ার্ডের সভাপতি মান্নান, সেক্রেটারি মহিদুল

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল রবিবার (২মার্চ) দুপুর ২ টায় নিউমার্কেট আইএবি কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহা. শাজাহান পাটোয়ারী এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ফিরোজ লস্কর এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসের শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুল, সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, যুব আন্দোলন মহানগর সভাপতি আব্দুর রশিদ, ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানার মোঃ বোরহান৷ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ আবু হানিফ ভান্ডার, মোঃ মহিদুল ইসলাম খান, শেখ রেজাউল ইসলাম, মোঃ মুকুল গাজী, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ ওসমান, মোঃ বেলাল মল্লিক, মোহাম্মদ অহিদুল ইসলাম, মোঃ সাগির শেখ, মাওলানা আব্বাস আমিন, মোহাম্মদ মনির শেখ, কারি মোরশেদ, মোঃ হাসান, মোহাম্মদ ইয়াসিন ফরিদী, মোঃ শফিকুর রহমান প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ শেসনের জন্য ১৭ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারী, মোঃ আবু হানিফ ভান্ডার, সেক্রেটারি মোঃ মহিদুল ইসলাম খান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মনির শেখ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শফিজুর রহমান এর নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button