স্থানীয় সংবাদ

নগরীতে ছেলের ধারালো ছুরিকাঘাতে মা গুরুতর জখম, ছেলে আটক

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে ছেলে মো: আলী আকবরের ধারালো ছুরির আঘাতে মা মিনা বেগমের (৫০) গলায় গুরুতর জখম হযেছে। রোববার সন্ধ্যা সোযা ৬টার দিকে নগরীর বড় মির্জাপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদরথানা পুলিশ আকবরকে আটক করেছেন বলে খুলনা সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। মিনা বেগম ওই এলাকার মৃত করিম আলীর স্ত্রী।
খুমেক হাসপাতাল ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শামসুর রহমান রোড বড় মির্জাপুর এলাকায় মা মিনাকে তার ছেলে মোঃ আলী আকবর কোন কারন ছাড়াই ধারালো ছুরি দিয়ে গলায়, কব্জিতে এবং পিঠে জখম করে। পরবর্তীতে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মিনাকে হাসপাতালে সার্জারি-০২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button