জাতীয় সংবাদ

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকা-ের এঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন। নিহত ৪ জনই পুরুষ। মরদেহ ৪টি পাওয়া গেছে ৬ তলায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ১২টা ৩১ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পৌঁছায়। পরে দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আরও বলা হয়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ ও আরও হতাহত রয়েছে কি-না, সেই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button