স্থানীয় সংবাদ

রূপসায় দোনালা বন্ধুক ও কার্তুজ সহ আটক ২

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় কোস্ট গার্ড, নৌ-বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর এলাকার সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২ টায় রূপসা থানাধীন আলাইপুর এলাকায় কোস্ট গার্ড এর নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button